লন্ডন প্রবাসী এক মুসলিম মহিলা ভগবান মহাদেবকে নিয়ে অপমানজনক মন্তব্যের জবাবে কেরালার ২৮ বছরের যুবক বিষ্ণু দেব রাধাকৃষ্ণান ইসলামের নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই মুসলিম মহিলার টুইটের জবাবে রাধাকৃষ্ণান লেখেন, “যদি তার নবী এতই ক্ষমতাবান হন, তাহলে কেন তিনি ইয়েমেনের স্কুলে বোমা হামলা রুখতে পারেননি ?” কট্টর ইসলামি মৌলবাদী রাষ্ট্র সৌদি আরব বিষ্ণু দেব রাধাকৃষ্ণানের ওই প্রত্যুত্তর ভালো চোখে দেখেননি।
দেশের ধর্মীয় ও জাতীয় অনুভূতিতে আঘাত এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অভিযোগ তুলে সৌদি পুলিশ রাধাকৃষ্ণানকে ২০১৮ সালের ৭ জুন গ্রেফতার করেছিলেন। সূত্রের খবর, ওই বছর ১৩ সেপ্টেম্বর সৌদির আদালত কেরালার ওই যুবককে দোষী সব্যস্ত করেছিলেন। সাজায় পাঁচ বছরের কারাদণ্ড এবং সৌদি ১,৫০,০০০ রিয়াল বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছিল। আরও ১০ বছরের কারাদণ্ডের সাজা তাকে অনাদায়ে দেওয়া হয়েছিল। বিষ্ণু দেব রাধাকৃষ্ণান সৌদি আরবের খোবার জেলে সাজা কাটাচ্ছিলেন। অবশেষে তিনি মুক্তি পেতে চলেছেন। জানা গিয়েছে,কেরালার আলাপ্পুঝার বাসিন্দা বিষ্ণু দেব রাধাকৃষ্ণানের বাবা একজন অবসরপ্রাপ্ত আইএএফ অফিসার ।







