বিদেশ

ভয়ংকর ঘটনা ঘটল আমেরিকার ওরেগন হাসপাতালে, মৃত্যু ঘটছে একের পর এক রোগীর!

আমেরিকার ওরেগন হাসপাতাল থেকে প্রথমে ঔষুধ চুরি, আর এর খেসারত্‍ দিতে হচ্ছে অসহায় রোগীদের নিজেদের প্রাণ দিয়ে। হাসপাতালের নার্স, ইঞ্জেকশনের ব্যাগে ফেন্টানাইল আইভি (Fentanyl IV) ওষুধের জায়গায় ভর্তি করে দিলেন সাধারণ ট্যাপ কলের জল। এই ঘটনাকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য আমেরিকার ওরেগন হাসপাতালে।মেডফোর্ড শহরের আসান্ত রগ আঞ্চলিক মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালে ঘটেছে ঘটনাটি। জানা যাচ্ছে,ফেন্টানাইল আইভি (Fentanyl IV) ওষুধের জায়গায় জল ভরে দেওয়ার কারণে প্রায় ৯ থেকে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই হাসপাতালে ঔষুধ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ডিসেম্বর মাসেই পুলিশকে জানিয়েছিলেন যে, তাঁদের মনে হয় হাসপাতাল থেকে একজন প্রাক্তন কর্মচারী ঔষধ চুরি করছেন। আর তারপরই ঘটে এমন ঘটনা।

হাসপাতাল সূত্রের দাবি, ফেন্টানাইল নামক ওষুধের অপব্যবহারের ঘটনাটি প্রকাশ্যে না আসায় রোগীদের অ-জীবাণুমুক্ত ট্যাপের জল ভরে দিয়ে ইনজেকশন দিয়েছিলেন অভিযুক্ত নার্স। ২০২২ সাল থেকে চলে আসছে এই বেআইনি কাজ। বর্তমানে এতজন রোগীর মৃত্যুর কারণে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।

তবে রোগীদের মৃত্যুর কারণ অ-জীবাণুমুক্ত সাধারণ ট্যাপ কলের জল নাকি অন্য কিছু, তা নিশ্চিত করতে পারছেন না মেডফোর্ড পুলিশ।একটি বিবৃতিতে বলা হয়েছে, “আমরা তদন্ত করছি যে, এই ঘটনার কারণে রোগীর যত্নের সংকট তৈরি হয়েছিল যার ফলে মৃত্যু হতে পারে বা অন্য কিছু হতে পারে। … তবে, আমরা নিশ্চিতভাবে জানি না, ট্যাপের জল দেওয়ার ফলেই মৃত্যু হয়েছে কিনা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.