বিনোদন

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়

বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। বিনোদন জগতের একের পর এক সনামধন্য ব্যাক্তি হয়ে পড়ছেন অসুস্থ। আর এবার বছর শেষে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান।

একদিকে যখন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান বেশ কিছুদিন ধরেই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। এমনকি চিকিত্‍সাতে বেশ সাড়া প্রদান করলেও আচমকাই স্টোকে আক্রান্ত হন তিনি। এরপর আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিল্পী রশিদ খানকে।

অন্যদিকে তখন,পরলোক গমন করলেন বাংলা সিরিয়ালের এক পরিচিত মুখ কিংশুক গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। চিকিত্‍সা চললেও শেষরক্ষা হল না। ২২ শে ডিসেম্বর মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই থামল কিংশুকের। না ফেরার দেশে এখন ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের গোবিন্দ সাত্রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.