ভাইরাল

ডেলিভারি বয়ের কাজ থেকে CA Finalist! অদম্য লড়াইয়ে স্বপ্নপূরণের পথে পার্থিবান

ব্যর্থতা কখনও স্বপ্নের শেষ নয়, বরং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের পার্থিবানের জীবন সেই কথাই প্রমাণ করে। ছোটবেলা থেকেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। CA Foundation পরীক্ষায় ৪০০-র মধ্যে ৩০৫ নম্বর পেলেও CA Intermediate-এ পরপর দু’বার ব্যর্থ হন।
পড়াশোনার খরচ চালাতে বেঙ্গালুরুতে পাড়ি দিয়ে Zepto-তে রাতভর অর্ডার প্যাকিং এবং Blinkit-এর ডেলিভারি বয়ের কাজ করেন পার্থিবান। কঠোর পরিশ্রমের মাঝেও থামেনি পড়াশোনা। ডেলিভারির ফাঁকে মাত্র ২০ মিনিট সময় পেলেও YouTube-এ CA-র ক্লাস দেখতেন তিনি।
অবশেষে ২০২৬ সালের মার্চে CA Intermediate-এর দ্বিতীয় গ্রুপে উত্তীর্ণ হয়ে CA Finalist হন পার্থিবান। আরও বড় চমক, যে BDO অফিসের সামনে একসময় অর্ডার প্যাক করতেন, মাত্র ছয় মাস পর সেখানেই Article Assistant হিসেবে কাজের সুযোগ পান তিনি। তাঁর এই যাত্রা আজ হাজারো স্বপ্নবাজের কাছে অনুপ্রেরণা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.