ভাইরাল

দুই বছর সম্পর্কে থাকার পর প্রেমিকার উপর সন্দেহ প্রেমিকের , তারপর ভুল বোঝাবুঝি থেকে …..

এক প্রেমিক প্রেমিকা টানা ২ বছর ধরে গাঢ় প্রেমের সম্পর্কে ছিল। তবে আচমকা প্রেমিকের সন্দেহ হয়েছিল প্রেমিকাকে । যুবকের সন্দেহ ছিল , তার প্রেমিকা তাদের সম্পর্কে সৎ নয় । ওই সন্দেহটাই কাল হলো তাদের সম্পর্কে। ওই তরুণ তার বন্ধুকে বলেছিল তার প্রেমিকার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে । এরপর থেকে শুরু হয় ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয় গন্ডগোল।

জানা গেছে, তরুণীর সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিল তরুণের। তাদের মধ্যে কখনো তেমন ঝামেলাও হতো না। তবে হঠাৎ তরুণের মনে তার প্রেমিকাকে নিয়ে সন্দেহ বাসা বাঁধতে শুরু করে । এরপর তার বন্ধুকে তরুণের সোশ্যাল মিডিয়ায় কথা বলতে বলে ওই তরুণ। কথা বলে তরুণী জানতে পারে ওই যুবক তার প্রেমিকের বন্ধু। সেই কারণে সমাজ মাধ্যমে তার সঙ্গে কথা বলতে শুরু করে তরুণী । প্রেমিকের বন্ধু হিসেবে মেপে মেপে কথা বলতে থাকে ওই তরুণী। তবে ওই বন্ধু তার রূপের প্রশংসা করতে করতে ধীরে ধীরে প্রেমের মাখো মাখো কথা বলতে থাকে ওই তরুনেরবন্ধু।

ওই তরুণ তরুণীকে বলেন , ”আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি।”তরুণের কথায় , সমাজ মাধ্যমে অচেনা ছেলেদের সঙ্গে কথা বলেন তরুণী। বারবার তরুণী বোঝালেও তরুণ কোনো কথা শুনতে নারাজ। তরুণী সবদিক থেকে নিজেকে প্রমাণ দিতে রাজি থাকলেও যুবক কোনো কথা শুনতে চাননা। অন্যদিকে তরুণীর দাবি , সে সমাজ মাধ্যমে কোনো ছেলের সঙ্গে কথা বলে না । বেশিরভাগ ছেলের অ্যাকাউন্ট ব্লক করে দেন তরুণী।

এরপর তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। এই সময়ে তার কি করা উচিত সেটা জানতে চেয়ে নেটপাড়ায় পরামর্শ চান তরুণী। ‘আর/টুহটকেক্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় পোস্টও করেন তিনি। তবে পরে পোষ্টটি ডিলেট করে দেয় তরুণী। একজন নেটিজেন লিখেছেন, ”তুমি তোমার সম্মান বাঁচিয়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও। তোমার প্রেমিক তোমায় বিন্দুমাত্র ভরসা করে না। ভরসা ছাড়া কোনও সম্পর্ক টেকে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.