জেলা

তৃণমূল কর্মীকে কানে রড ঢুকিয়ে খুনের অভিযোগ! তদন্তে পুলিশ

পুরোনো শত্রুতার জেরে তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো স্থানীয় ব্যক্তি শঙ্কর ঘোষ-এর বিরুদ্ধে। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্য রাতে,পূর্ব বর্ধমান জেলার ১০ নং ওয়ার্ডের অফিসার্স কলনী এলাকায়।মৃত যুবকের নাম শুভাশীষ মহন্ত ওরফে কার্তিক। বয়স ৪৩ বছর।
মৃতর মা মন্দিরা মহন্ত বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত শুভাশীষ। শুভাশীষ অফিসার্স কলনীতে থাকতো। শনিবার বাড়ি ফেরার সময় শঙ্কর ঘোষ ওকে মাথায় রড় দিয়ে মারে।হাতের শিরা কেটে দেয়। কানে রড ঢুকিয়ে দেয়। স্থানীয় এক টোটো চালক ওকে হাসপাতালে নিয়ে যায়। শঙ্কর ঘোষ এর সাথে পুরোনো কোনো শত্রুতা ছিলো বলে জানান মন্দিরা মহন্ত। টোটো চালক সুরজিত ব্যানার্জী বলেন,ধর্মরাজ রুটির দোকান থেকে রুটি নিয়ে যাবার সময় দেখি মাটিতে পরে রয়েছে শুভাশিষ। তাকে জিজ্ঞাসা করতে সে বলে শঙ্কর ঘোষ তাকে রড দিয়ে মেরে পালিয় যায়। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে বর্ধমান থানায় এবং পরে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার বিষয় নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, আমি শুনেছি। পুলিশ তদন্ত করছে সমস্ত বিষয়টার উপরে। মৃত শুভাশিস আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা চাই সমস্ত বিষয়টা পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমাদের দল সব সময় মৃতর পরিবারের পাশে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.