জেলা

পিংলার মালিগ্রামে তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক প্রশিক্ষন শিবির

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মালিগ্রামে, আজ পিংলার ৫নং মালিগ্রাম, ৯ নং বাগনাবাড়, ও ১০ নং জলচক অঞ্চলের সমস্ত তৃনমূল কংগ্রেসের বুথ স্তরের প্রতিনিধী ও অঞ্চল স্তরের প্রতিনিধী ও তিনটি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধীদের নিয়ে একটি রাজনৈতিক প্রশিক্ষন শিবির আয়োজিত হয়। প্রশিক্ষন শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া, পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা সেক রফিজুল ইসলাম, মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সহ মালিগ্রাম অঞ্চলের উপপ্রধান সেক তফেজুদ্দিন সহ তিনটি অঞ্চলের তৃনমূলের একাধিক নেতৃত্ব। আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া দলীয় নেতৃত্বদের একাধিক নির্দেশ দেন। মন্ত্রী মানস রঞ্জন ভুঁঁইয়ার একাধিক নির্দেশিকা পেয়ে আপ্লুত তিনটি অঞ্চলের সমস্ত বুথ সভাপতি ও পঞ্চায়েতরা। ৫নং মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি তুষার গুছাইত ও পঞ্চায়েত বরুন কুমার সিং জানায় আমরা আজকের মিটিং এ যথেষ্ট সমৃদ্ধ। নেতৃত্বের নির্দেশে দলীয় আনুগত্যে দল যেভাবে বলবে আগামী দিনে সেই ভাবে মানবসেবার মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.