বিনোদন

‘দাদার বউ নাচুনি’ তীব্র কটাক্ষের যোগ্য জবাব ডোনার

ভারতের অন্যতম প্রতিষ্ঠিত ধ্রুপদী নৃত্যশিল্পী তথা ডোনা গাঙ্গুলী। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন প্রখ্যাত নৃত্যশিল্পী। তবে এই শিল্পীকেও পড়তে হয়েছে কটাক্ষের মুখে।ফেসবুক পেজে এক ব্যক্তি তাঁকে ঘিরে এক খারাপ মন্তব্য করেন। আর এবার সদ্য হওয়া কুমন্তব্যের যোগ্য জবাব দিলেন ডোনা গাঙ্গুলী।

এক সাক্ষাত্‍কারে ডোনাকে নাচ নিয়ে সমাজের ছুত্‍মার্গের কথা প্রশ্ন করা হলে। তিনি জানান, “বিয়ের পর নাচটা করে উঠতে পারে না অনেকে। সংসারের চাপে নাচ হয়ে ওঠে না। এটা ঘটেই থাকে। কিছুদিন আগে আমাকে ফেসবুকে একজন নাচুনি বলে মন্তব্য করেন। লিখেছেন, ‘দাদার বউ নাচুনি’।” এই প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করেন, “এরপর কেন আপনি ব্লক করেননি তাকে? ” উত্তরে ডোনা বলেন, “আমি বললাম থাক। আমি প্রয়োজন মনে করি না। লিখেছে থাকুক।”

তিনি সাক্ষাত্‍কারে আরও বলেন, “আমি নিজের প্যাশন করো করি। আমি গর্বিত ভারতীয়। নিজের সংস্কৃতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভারতের সাংস্কৃতিক অ্যাম্বাসেডর। আমার গুরুজি আমাকে যা শিখিয়েছেন, আমি চেষ্টা করি সেটাকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে। বিশ্বের প্রান্তে আমি সেই নৃত্য পরিবেশন করি। তাতে যদি আমাকে এই লোকটা নাচুনি বলে, আমার কিছু যায় আসে না। কারণ ওই লোকটা আন-কালচারড। উনি সেটা না বুঝলে আমি কী করব। আমি ওনাকে সংস্কৃতি শোখানোর দায়িত্ব নিইনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.