কংগ্রেস সাংসদ শশী থারু এবার মুখ খুললেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিরুবন্তপুরম থেকে প্রার্থী হওয়া নিয়ে।তিনি বলেন, ‘দলের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। আমি বিশ্বাস করি যে একটা সময় আসে যখন ছোটদের জায়গা তৈরি করে দিতে হয়। রাজনীতিতে একটা প্রবাদ আছে যে কখনো বলো না না।
মনে হয় আমি সেই প্রবাদ লঙ্ঘন করেছি। আমি কখনো না বলিনি। আমি বলেছি এটাই হয়ত আমার শেষ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। যদি কোনোভাবে আমি প্রতিদ্বন্দ্বিতায় নামেই আমি তেমনটাই করব এটাকে আমার শেষ নির্বাচন ভেবে’।







