রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ইংরেজ এবং মোগলদের নাম নিশান উড়ে যাবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বুধবার ভারতীয় জনতা যুব মোর্চার সভায় বক্তব্য রাখার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন দাবি করেন তিনি।
করসেবকদের নামে রাস্তা কবে হবে এরাজ্যে?- সভা শেষে এই প্রশ্ন করেন সাংবাদিকরা শুভেন্দু অধিকারী-কে।
এর উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘বিজেপির সরকার হলে ইংরেজ এবং মোঘলদের নাম নিশান মুছে দেব। ওই হেস্টিংস – ফেস্টিংস কী সব আছে সব উড়ে যাবে। আমরা কাজি নজরুল ইসলামের পার্থসারথি গান গেয়ে গীতাপাঠ করি। এই ক্ষমতা সিপিএমের নেই। বিকাশ ভটচার্জ গরু খায় রাস্তায় দাঁড়িয়ে’।
২০১৪ সালের বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে দেশের একাধিক শহর, রেল স্টেশনের নাম বদল করেছে। আর নাম বদলের ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর প্রদেশ। সেখানে এলাহাবাদ নাম বলতে রাখা হয়েছে প্রয়াগরাজ।মোঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। বিরোধীদের অভিযোগ এই কর্মকাণ্ড অর্থাৎ এই নামের পরিবর্তন করে বিজেপি ও RSS
ভারতীয় সংস্কৃতির বৈচিত্রের ঐতিহ্য মুছে ফেলে হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় । পাল্টা বিজেপির দাবি, হানাদার ও উপনিবেশিকদের যাবতীয় চিহ্ন মুছে ফেলতে চায় তারা।






