ক্রাইমজেলা

ATM এ হাত ঢুকিয়ে টাকা বের করছিল যুবক। গ্রেফতার পুলিশের হাতে

এটি মেশিনে হাত ঢুকিয়ে বিশেষ কায়দায় লক্ষাধিক টাকার জ্বালিয়াতি করার অভিযোগ যুবকের উপর। ঘটনাটি ঘটেছে হুগলি জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে।অভিযুক্ত সেই যুবকের নাম সোনু কুমার। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। ঘটনার দিন তার সন্দেহজনক আচরণ সিসিটিভি ক্যামেরায় দেখে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার ওপর ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি।

ব্যাংকের দাবি বেশ কিছুদিন ধরেই জালিয়াতি হয়েছে লক্ষ লক্ষ টাকার। এটিএম মেশিনের নির্দিষ্ট স্থানে হাত দিয়ে টাকা বের করে নিলে মেশিন বুঝতে পারে না। সন্দেহজনক লেনদেনের কোড দেওয়া স্লিপ মেশিন দিয়ে দেয়। এই ভাবেই ওই যুবক লক্ষাধিক টাকার জালিয়াতি করেছে। ঘটনার দিন অভিযুক্ত সনু কুমার কোঅপারেটিভ ব্যাংকের চকবাজারের একটি এটিএম এ যায়। সেখানেই তার সন্দেহজনক আচরণ ধরা পড়ে এটিএম-এর সিসিটিভি ক্যামেরায়। সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের থেকে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এই প্রসঙ্গে অভিযুক্ত সোনু কুমার বলেন,”আমি এক বন্ধুর ডাকে হুগলিতে এসেছি। কিন্তু তাঁকে ফোনে যোগাযোগ করতে পারছিলাম না। টাকার প্রয়োজন ছিল, তাই এটিএমে গিয়েছিলাম।”তবে আসল ঘটনা কি? তা এখনো তদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.