সাতে সাত করে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিল ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩৫৭ রান করে ভারত।
আজ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা ভালোই করে লঙ্কা বাহিনী। ফর্মের চূড়ায় থাকা ভারতীয় ক্যাপ্টেন রহিত শর্মাকে দ্রুত ড্রেসিংরুমে ফিরিয়ে শ্রীলঙ্কা ভেবেছিল ম্যাচের দখল নেবে। কিন্তু বিরাট কোহলি ৮৮ এবং শুভমান গিলে ৯২ রানের ইনিংস খেলে ভারতকে বিশাল স্কোর এর দিকে অগ্রসর করে। কোহলি, গিলের তৈরি করা মঞ্চে শ্রীলঙ্কান বোলারদের ওপর বুলডোজার চালিয়ে শ্রেয়স আইয়ার দুর্দান্ত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ৩৫৭ রানের বিশাল পাহাড়ে।
৩৫৮ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। কেন ভারতীয় পেস আক্রমণকে প্রতিটা দলই সমীহ করছে, তা আবারো একবার দেখিয়ে দিল ভারতীয় পেস বিভাগ। মাত্র ৫৫ রানে গুটিয়ে গেলো শ্রীলঙ্কান ব্যাটাররা। ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড গোড়ল ভারত। পাশাপাশি আজকের ম্যাচে ৫ উইকেট নিয়ে, সব চাইতে বেশীবার ৫ উইকেট নেওয়ার নজির গোড়ল মহম্মদ শামী।







