রাজনীতি

” রাজার শাসন ফিরিয়ে আনতে চায় বিজেপি ” কটাক্ষ রাহুলের

আজ দলের ১৩৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ সভার। সেই সভাতে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সেই সভাতে বক্তিতা দেওয়ার সময় বিজেপিকে একাধিক ভাষায় কটাক্ষ করেন তিনি। সেখানেই তিনি বলেন,”দেশকে রাজা-মহারাজার যুগে ফিরিয়ে নিতে যেতে চাইছে বিজেপি-আরএসএস। দেশ স্বাধীন হওয়ার আগে যে অবস্থা ছিল, সেই অবস্থায় পৌঁছে দিতে চায়।”

নাগপুরের ডিগোরি নাকায় আয়োজন করা হয় এই বিশেষ সভার। সেই সভায় উপস্থিত থেকে রাহুল গান্ধী বলেন,”আমরা চাই দেশ পরিচালিত হোক সাধারণ মানুষের দ্বারাই। কংগ্রেসের নিচুতলার একজন কর্মীও দলের অন্দরে যে কোনও প্রশ্ন তুলতে পারেন। জবাব চাইতে পারেন। কিন্তু বিজেপিতে তা চলে না। বিজেপিতে উপর থেকে যে নির্দেশ দেওয়া হয়, নিচুতলার কর্মীদের তা মাথা পেতে মেনে নিতে হয়।”

এর পর তিনি আরও বলেন,”ওই সাংসদই একদিন আমাকে দুঃখ করে বলছিলেন, বিজেপিতে দাসত্ব প্রথা চলে। কেন্দ্র কংগ্রেস সরকার ক্ষমতায় এলে দেশজুড়ে জাতসুমারি চলবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.