জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আসর বসবে দীঘায়,জানালেন মন্ত্রী অখিল গিরি, বিজেপির ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের পাল্টা কিনা শুরু রাজনৈতিক তরজা।
জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আসর বসবে দীঘায়। নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতিক্ষিত জগন্নাথ দেবের মন্দির। দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই জানালেন মন্ত্রী অখিল গিরি। রামনগরের প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দ কে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল হয়। উল্লেখ্য বিজেপি গত ২৪ শে ডিসেম্বর আয়োজন করেছিল গীতা পাঠের আসর। রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুড়ে দেন। অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলার ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে।







