কোমরে ব্যথায় আক্রান্ত মানুষের সংখ্যা এখন বেড়েছে। তবে এই রোগ নিয়ে এত মানুষ ভোগার পরও তেমন কোনও মুক্তির উপায় খুঁজে পান না। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হতে হবে। এক্ষেত্রে কয়েকটি ঘরোয়া উপায়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব । চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়,,,
তেল ব্যবহার
এক বালতি সামান্য গরম জলেতে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। তারপর ওই জল দিয়ে স্নান করুন। এটি পিঠের ব্যথা কমানোর পাশাপাশি স্নায়ু শান্ত করতেও সহায়তা করে।
আদা
আদাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়ামের অভাবের ফলে নার্ভের সমস্যা দেখা দেয়। প্রতিদিন নিয়মিত আদা খেলে কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।
ঠিক করে বসা
সারাদিন অফিসের কাজে দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে থাকতে হয় যার ফলে পিঠে ও কোমরে ব্যথা শুরু হয়। এক্ষেত্রে চেয়ারে কুঁজো হয়ে বসা চলবে না এবং ল্যপটপ বা কম্পিউটার থেকে খুব বেশি দূরত্বে বসে ঝুঁকে কাজ করা চলবে না। এ ছাড়াও, ঘাড় একেবারে সোজা রাখতে হবে। এতে কোমর ব্যথা এড়ানো যেতে পারে।
শোয়ার সময়
উপুড় হয়ে শোবেন না। ভাঙ্গা খাট, ফোম বা স্প্রিংয়ের খাটে শোবেন না।
সমান তোশক ব্যবহার করুন।
বিছানা শক্ত, চওড়া ও সমান হতে হবে। শক্ত বিছানা বলতে সমান কিছুর ওপর পাতলা তোশক বিছানোকে বোঝায়।







