রাজ্য

পারিবারিক অশান্তির জেরে ঝাড়গ্রামে চিকিৎসকের আত্মহত্যা !

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য।ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার একটি বেসরকারি অতিথী শালার ফ্লাটে পাঁচতলায় ভাড়ায় থাকতেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক দীপ্র ভট্টাচার্য।ঝাড়গ্রাম মেডিক্যালে সিনিয়র রেসিডেন্স ছিলেন।আজ সকাল থেকেই রুমের বাইরে দুপুর পর্যন্ত না আসায়। হটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়ে দরজা ভেঙে দেখেন বিছানায় পড়ে রয়েছেন চিকিৎসকের দেহ।এর পরেই ঝাড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান । পুলিশ সুত্রে জানা যায় দেহের পাশ থেকে উদ্ধার হয় সুসাইড নোট ও ইনজেকশনের সিরিঞ্জ।দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.