রাজ্য

দলের হাল ধরতে তৎপরতা, কালীঘাট থেকে জেলার নেতাদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে জেলা ভিত্তিক বৈঠকে সামিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ১০ জানুয়ারি বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো।

সূত্রের খবর, বুধবার বিকেল ৪টেয় কালীঘাটে হবে বৈঠক। থাকবেন তৃণমূলনেত্রী-সহ শীর্ষ নেতারা। এদিনের বৈঠক হবে পশ্চিম মেদিনীপুরের নেতাদের নিয়ে। থাকবেন জেলার সাংসদ, বিধায়ক, চেয়ারম্যান, কাউন্সিলর, ব্লকস্তরের নেতারা। সামনেই লোকসভা ভোট। বৈঠক থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের যাবতীয় রণকৌশল ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে।

অপরক্ষেত্রে, আগামী ১ ফেব্রুয়ারি ডায়মন্ড হারবারে রিভিউ বৈঠক করবেন তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঠকে থাকবেন জেলাশাসক,বিডিও, পঞ্চায়েত প্রধান থেকে পুর প্রধানরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.