আবহাওয়া

রাজ্যজুড়ে চলছে শীতের দাপট, কেমন থাকবে আবহাওয়া মকর সংক্রান্তিতে?

বাংলাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কনকনে শীত। মকর সংক্রান্তির আগেই জোরদার বইছে উত্তরে হাওয়া।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছিল। আর এই পারদ পতনের ফলে মকর সংক্রান্তিতে জাঁকিয়ে পড়বে শীত, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় জাঁকিয়ে পড়বে শীত।আবহবিদরা উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.