জেলা

ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা যুবকের! তদন্তে পুলিশ

গলায় গামছা দিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনা ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায়।এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের করণগঞ্জ এলাকায় ২৫ বছরের মুকেশ রায় নামে ঐ যুবক আত্মহত্যা করে। সকালে যখন তার বাড়ির লোকজন ডাকাডাকি করে তার কোন সারাশব্দ না পেলে দরজা ভেঙে তার ঘরে ঢুকতেই দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে মুকেশ। এরপরেই খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এর পরেই দেহ ময়না তদন্তর জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কি কারণে সেই যুবক আত্মহত্যার পথ বেছে নিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারের লোকজনদের মধ্যে। তবে জানা যায় তার মোবাইল ফোনের সমস্ত কিছু রিস্টোর মেরে রেখেছিল সে। অন্যদিকে আত্মহত্যার ৯ ঘন্টা আগে সেই যুবক ফেসবুকে একটি পোস্ট করেছিল,সেই পোস্ট ঘিরে রীতিমতো প্রশ্নর দানা বাধছে বন্ধুবান্ধব থেকে পরিবারের লোকজনদের মধ্যে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.