কলকাতা

রেমালের জেরে বিমান পরিষেবায় আবারও বিপত্তি

প্রায় ২১ ঘণ্টা বিমান চলাচল বন্ধ রেখেছিল কলকাতা বিমানবন্দর। যদিও সোমবার সকাল ৮.১৫ থেকেই বিমান চলাচল স্বাভাবিক করে। বিমানবন্দর সূত্রের খবর, ৩৪৪ টি বিমান বাতিল করা হয়েছিল। আজ সকাল থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও সমস্যা হচ্ছে অবতরণে।

কলকাতা সহ শহরতলিতে প্রায় ঘণ্টায় ৫০- ৬০/৭০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হচ্ছে। ফলে কলকাতা গামী কোনো বিমানই অবতরণ করতে পারছেনা বন্দরে। কর্তৃপক্ষ সূত্রের খবর, আজ সকাল থেকে ৫ টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্য বন্দরের দিকে। আবহাওয়া খারাপ থাকার দরুন এই ভোগান্তির পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা জানা যায়নি। তবে কলকাতা থেকে যে বিমান গুলি উড়ছে সেগুলির ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলেই দাবি করেছে বিমানবন্দর তরফে। এমত অবস্থায় কার্যত যোগাযোগ ব্যবস্থা ভোগান্তির মুখে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.