ক্রাইম

বিমানের ভেতরে আক্রান্ত পাইলট! যাত্রীর এমন আচরণে অবাক বিমানের বাকি যাত্রীরা

নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও বিমান ছাড়েনি। যে পাইলটের বিমান চালানোর কথা ছিল সময়মতো না এসে পৌঁছালে দায়িত্ব বর্তায় অন্য আরেকজন পাইলটের কাঁধে। তবে এ তো আর রাস্তায় গাড়ি চালানো না। যে এলাম ড্রাইভারের আসনে বসলাম আর গাড়ি চলতে শুরু করল।

বিমান চালানোর আগে বেশ কিছু নিয়ম মানতে হয়। তবে সে কি আর বিমান যাত্রীরা সবাই বোঝে। নির্ধারিত সময়ের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বিমান চালক যখন এসে জানায় যে আরো ঘন্টাখানেক সময় লাগবে বিমান উড়তে, ঠিক সেই সময়ই বিমানে উপস্থিত এক যাত্রী আচমকাই ঝাঁপিয়ে পড়ে বিমান চালকের উপর।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের ইন্ডিগো ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। সেই ভিডিও ঘুরছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে ইন্ডিগো এয়ারের কোন ফ্লাইটে এই ঘটনাটি ঘটেছে সেটি এখনো জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখার পর বহু মানুষ নানার মন্তব্য করেছে।

কেউ কেউ বলেছেন পাইলটের গায়ে এভাবে হাত তোলা উচিত হয়নি। বিমান উঠতে দেরি হয়েছে ঠিকই, তবে সময়ের চেয়ে নিরাপদ যাত্রা জরুরি। কেউ কেউ বলেন তাকে গ্রেফতার করা উচিত। আবার অনেকে লিখেছেন ভবিষ্যতে তাকে আর বিমানে চড়তে দেওয়াই উচিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.