দেশ

কাশ্মীর থেকে উধাও তুষারপাত,মন ভার পর্যটকদের

এবার তুষারপাতও মুখ ফিরিয়ে নিল কাশ্মীর থেকে। কোথাও হারিয়ে গিয়েছে বরফের চাদর। হাজার হাজার পর্যটকদের বরফের বল নিয়ে খেলার সেই দৃশ্যও উধা আর সেই কারণেই মন ভার পর্যটকদের।কাশ্মীরের অলিতে গলিতে বরফের পরিবর্তে মাটি আছে রুক্ষ অবস্থায়। পর্যটন শিল্পকে বড় ধাক্কা দিচ্ছে বরফহীন কাশ্মীর। এছাড়াও খেলো ইন্ডিয়াও এবার হয়তো বন্ধ রাখার কথা ভাবছে ক্রীড়া মন্ত্রক।

পরিবেশবিদদের ধারণা অনুযায়ী, জম্মু-কাশ্মীরে গ্রীষ্মকালে জলের অভাব দেখা দিতে পারে। শীতকালীন তুষারপাত গ্রীষ্মকালীন জলের সমস্যা মিটিয়ে দেয়। তবে এবার জলের সমস্যা হতে পারে বলে আতঙ্কিত সকলেই। যদি এই একই ধারা চলতে থাকে তাহলে জলের সমস্যা আরও তীব্র হতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষত বিজ্ঞানীরা মনে করছেন বিশ্ব উষ্ণায়নের ফলেই ঘটছে এমন ঘটনা। শুধু কাশ্মীরই নয় এছাড়াও শ্রীনগর, সোনমার্গ, গুলমার্গ, সিমলা, মানালি সর্বত্রই তুষারপাতের আকাল দেখা দিয়েছে। এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইতিমধ্যেই জানিয়েছেন বিগত চার বছরে এইরকম অবস্থা হয়নি। ছবি সহকারে নিজের এক্স হ্যান্ডেলের সেই কথাই তুলে ধরেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.