মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগর দুই নম্বর ব্লক ধুবুলিয়া দেশবন্ধু হাই স্কুল ময়দানে শুরু হলো শ্রমিক মেলা। এই শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির,নদীয়ার নাকাশীপাড়ার তৃণমূল বিধায়ক কল্লোল খা, সহ নদীয়া জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ।
এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন ক্ষেত্রে দুর্ঘটনায় মৃত অসংগঠিত শ্রমিকদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর।
আর এই কর্মসূচী প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী উজ্জল বিশ্বাস জানান, “রাজ্য সরকারের তরফে শ্রমিকদের জন্য প্রায় দু- কোটি টাকা বরাদ্দ করেছে। এর ফলে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকেরা উপকৃত হবেন বিভিন্ন ক্ষেত্রে, এ ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের নামও নথিভুক্ত করার ব্যাবস্থাও রাখা হয়েছে।”







