রাজ্য

ভেঙে ফেলা হবে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক? রেল কর্তৃপক্ষের মন্তব্যে আলোড়ন রাজনীতিতে

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বিশেষ সমস্যার কারণবশত পরিকাঠামোর অর্ধেক অব্যবহৃত রয়েছে। এহেন অভিযোগ তুলে রেল কর্তৃপক্ষ সমস্যার আর এক কারণ তুলে ধরেন স্কাইওয়াক৷ এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর উবাচ ছিল, ‘শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।’

সূত্রের খবর, প্রায় তিন মাস পূর্বে রেলের তরফে দক্ষিণেশ্বর সংক্রান্ত একটি পরিকল্পনা নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়। সেখানে বিবৃতি দেওয়া হয়, প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বেরের পিছন দিকে স্থান নির্ধারণ না হওয়ায় যাত্রা শেষে ট্রেন ঘোরানোর জন্য ক্রসওভার নেই। ইংরেজি ‘এক্স’ আকৃতির সেই ক্রসওভার না থাকায় দক্ষিণেশ্বরে আপ এবং ডাউন মেট্রো ট্রেন একই প্ল্যাটফর্ম ধরে চলছে। পরিসর কম হওয়ার দরুন স্কাইওয়াকের সমস্যা মিটিয়ে জায়গাটিকে মসৃণ করা যায়। তবে রাজ্য সরকারের এতে গুরুতর আপত্তি।

গতকাল এই বিষয়ে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই! হাত দিচ্ছে কোথায়? হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে! ক’দিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও! শুনব না। যদি আমাকে বলে নাখোদা মসজিদ ভেঙে দাও আমি থোড়াই শুনব? এগুলো আমি মানতে বাধ্য নই। মানব না। যদি ওদের কোনও রকম জট হয় সেই জট আমি দূর করব। দরকারে আমার সঙ্গে বসুন। আমি অন্য রুট দেখিয়ে দেব। রুট বদলাতে সাহায্য করব। এমন আগেও অনেক করেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.