দেশজুড়ে পালিত হচ্ছে ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। আজ আবারও দেশ তথা রাজ্যবাসীকে সংবিধানের কথা স্মরণ করান তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত উল্লেখ্য, ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের অনুষ্ঠানে সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোসও। বিকালে নির্ধারিত সূচি অনুযায়ী রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক লেখেন, ‘সংবিধান নিছক আইনজীবীদের নথি, দলিল নয়; এটি জীবনের চালিকাশক্তি। আমরা সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি বটে, তবে আমাদের প্রত্যেকের উচিত জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সংবিধান রক্ষা করে যেতে হবে।’ আবার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরিয়ে গেরুয়া ব্রিগেডকেই এক্ষেত্রে কটাক্ষ করলেন।







