প্রতারণার স্বীকার পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের প্রাক্তন দেহরক্ষীর। ইলেকট্রিক বিল দেবার নাম করে অপরিচিত নম্বর থেকে ফোন আসে কালীচরণ মাঝির কাছে। ফোন করে ওটিপি জানতে চায়। ওটিপি বলার পরই পর পর দুটো অ্যাকাউন্ট থেকে সাত দফায় টাকা তুলে নেই প্রতারক।
ঘটনাটি ঘটে ২৩ শে নভেম্বর সন্ধ্যে ৭ টা নাগাদ। কালীচরণ মাঝির অ্যাকাউন্ট থেকে ৭ লক্ষ ১৩ হাজার টাকা উধাও করে নেয় প্রতারকরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন কালীচরণ মাঝি। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন।
ইতিমধ্যেই সাইবার ক্রাইমে রিপোর্ট করেছেন কালীচরণ মাঝি। খড়দহ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।







