জেলা

বারো মিনিটে ১৩০ টি অংক করে স্বর্ণপদক লাভ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-খেলো ইন্ডিয়ায় জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় স্বর্ণপদক, এবং ন্যাশনাল লেভেলের একটি অংক প্রতিযোগিতায় ১২ মিনিটে ১৩০ টি অংক করে স্বর্ণপদক লাভ করেছে পূর্ব বর্ধমান জেলার কালনার অম্বিকা মহিষমর্দিনী উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র। অভাবনীয় সাফল্য মানুষের সাথে ভাগ করে নিতে স্কুলের তরফে স্কুল প্রাঙ্গন থেকে কালনা শহর ঘুরে একটি ৱ্যালির আয়োজন করা হয়। জানা যায়, খেলো ইন্ডিয়ার জাতীয় স্তরে আয়োজিত যোগা প্রতিযোগিতায় ক্লাস টেনের ছাত্র রাজদীপ দালাল স্বর্ণপদক লাভ করে, অপরদিকে সপ্তম শ্রেণীর এক ছাত্র ন্যাশনাল লেভেল অ্যাবাকাস এবং বৈদিক প্রতিযোগিতায় ১২ মিনিটে ১৩০টি কঠিন অঙ্কের সমাধান করে দেবদ্বীপ সাহা সেও স্বর্ণপদক লাভ করে,একই সাথে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে রানাস আপ হয়। স্কুলের সাফল্য মানুষের সাথে ভাগ করে নিতে র‍্যালি প্রদর্শন হয় রাজদীপ দালাল ও দেবদ্বীপ সাহা-কে সামনে রেখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.