শ্বাসকষ্ট জনিত কারণে অনেকেই সমস্যার সন্মুখীন হন প্রতিনিয়ত। সবসময় মেলে না সমাধানের পথও। হাজার ডাক্তার দেখিয়েও হচ্ছেন না সুস্থ ফলেই আর ওষুধের অপেক্ষায় থাকা নয়, শ্বাসকষ্ট হলে দেরি না করে আজই আসুন এই মন্দিরে মিলছে অব্যর্থ ওষুধ। প্রতিদিন কাতারে কাতারে মানুষ যাচ্ছেন। পুজো দিচ্ছেন। সেখান থেকে নিচ্ছেন ওষুধ।আর তারপর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন।
এই দেবীর নাম রঙ্কিনী মাতা ঠাকুরানী। দেবীর অধিষ্ঠান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানা এলাকার পরমানন্দপুর গ্রামে। দেবী রঙ্কিনী নাকি মাটি ফুঁড়ে উঠেছিলেন। এমনই লোক কথা প্রচলিত। সেই সময় ছিল রাজরাজাদের যুগ। বর্ধমানের রাজার রাজত্বে ছিল ওই এলাকা। বর্ধমান রাজা পরমানন্দপুর গ্রামে ঘোষ পরিবারকে তাম্রপত্র দিয়ে ওই দেবীর সেবায়েত করেন। মন্দিরে নিত্য পুজো হয়। তারই সঙ্গে ওই মন্দিরেই হয় দুর্গাপুজো থেকে গাজন – কোনও উত্সব বাদ যায় না। রঙ্কিনীর মন্দিরের পাশেই ছিল শিব মন্দির। প্রচলিত লোককথা অনুযায়ী, শিবের মন্দিরটি বারবার ভেঙে পড়তো। সংস্কারের পরেও কেন বারবার ভেঙে পড়ছে। তখন নাকি স্বপ্নে জানতে পারেন, শিব আসলে রঙ্কিনীর মন্দিরের ভেতরেই থাকতে চান। আলাদা মন্দিরের প্রয়োজন নেই। দেবী রঙ্কিনীও নাকি চান, তাঁর মন্দিরেই সব দেবদেবীর পুজো হোক। আলাদা করে কোথাও অন্য কিছুর জন্য মন্দির না করলেও চলবে।
সেখানেই মেলে হাঁপানি বা শ্বাসকষ্টের ওষুধ। যে ওষুধ তৈরি হয় গাছগাছড়া দিয়ে। বিভিন্ন কাছের মূল, বাকল থাকে। তা চুর্ণ করে খেতে দেওয়া হয়। গাছগাছড়া থেকেই তো ওষুধ তৈরি হয় সেটা কারও অজানা নয়। সেই গাছগাছড়া আগে সরাসরি মানুষ খেয়েই বেঁচে থাকতো। দু’ ধরনের ওষুধ মেলে এখানে। একটি চুর্ণ, অন্যটি মোদক। মোদকে থাকে গাছগাছড়া চুর্ণর পাশাপাশি ঘি, মধু, এলাচ প্রভৃতি। সেবাইত সুশীল ঘোষ জানান, প্রতি বছর কয়েক হাজার ভক্ত আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে।
বিশেষত, শীতকালে হাঁপানি রোগীদের কষ্ট অনেক বেশি। প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। কিন্তু ওই ওষুধ খেয়ে সকলে ভালো থাকেন। যেখানে বহু ডাক্তার দেখিয়েও মানুষ ক্লান্ত, অর্থ খরচ করেছেন জলের মতো, তবু সুরাহা মেলেনি, তেমন মানুষও শেষ পর্যন্ত দ্বারস্থ হন ওই মন্দিরে। দেখা যায়, অনেকটাই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন তারপর। এভাবেই সুস্থ হওয়া লোকের মুখেমুখে রটে যায় দেবীর মাহাত্ম্য। তারপর অন্যরাও ভিড় জমান।







