জেলা

পাঁচ ঘন্টা তল্লাশির পর রজত বাবুর বাড়ি ছাড়লেন সিবিআই

উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটির ঘটনা। সিবিআই সূত্রে খবর কিছু জুয়েলারি কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স ব্যাংকের নথি নিয়ে আধিকারিকরা রজত বাবুর বাড়ি ছাড়লেন।রজত কান্তি মন্ডল
এসটি এসসি ওবিসি সেলের ইন্সপেক্টর পদে নিয়োগ ছিলেন।
রজত বাবু বলেন আমাকে সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে তারপর আমি বাড়িতে ঢুকতে দিয়েছি, ওনারা তল্লাশি করেছেন আমাকে জিজ্ঞাসা করেছেন আমি তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছি। ওনারা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন তাদেরকে আমি সহযোগিতা করেছি অনেক কাগজপত্র দেখেছেন। রজত বাবু দাবি করেন আমার বাড়ি থেকে কিছুই নিয়ে যায়নি। আমাকে যাবার সময় বলে গেছেন সাংবাদিকদের যতটা না বলার দরকার ততটাই বলবেন। তার বেশি আমি কিছু বলতে পারব না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.