উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার
সন্দেশখালি থানার ছোট কলা গাছি নদী থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার। বছর ৩২ এর হাফিজুল মোল্লা গতকাল রবিবার সন্ধ্যের পর থেকে নিখোঁজ হয়ে যায়। এলাকার এক যুবক পিন্টু মন্ডলের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেছিল এলাকার বাসিন্দারা। তারপর তার খোঁজ পাওয়া যায় নি বলে জানা যায়। আজ সকালবেলা সন্দেশখালি থানার পুলিশ ছোট কলাগাছি নদী থেকে মৃতদেহ উদ্ধার করেছে হাফিজুল মোল্লার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হাফিজুলের বাড়ি বেলমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাগদী পাড়ার কাছে। পরিবারের অভিযোগ তাকে পরিকল্পনা করে খুন করে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে পিন্টু মন্ডলের বিরুদ্ধে মৃতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পনা করে খুনের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালির বেনমজুর গ্রাম পঞ্চায়েতের বাগদী পাড়ায়।







