রহস্যজনকভাবে এক ছাত্রীদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় শনিবার। রবিবার পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালনা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গেছে মৃত ওই ছাত্রীর নাম দীপাঞ্জলি শর্মাধীকারি, তার বাড়ি জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত পরানপুর এলাকায়। কি কারনে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই জানিয়েছে পরিবার-পরিজনেরা।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রী জাহান্নরনগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। রবিবার কালনা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয় মৃতদেহ।







