নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়ির কাঞ্চনজংঘা ষ্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের মহিলা রক্তদান শিবিরের সূচনা হল।এই
রক্তদান শিবিরের সূচনা করেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ ।তিনি জানান রক্তদান মহান এবং রক্ত দিলে শরীর ভালো থাকে। আর পাশাপাশি তিনি আরও বলেন ,আজ গোটা ভারতের মানুষের সবচাইতে যে যে জিনিস প্রয়োজনীয় সেটা হল খাবার এবং রক্ত এবং জল। আজ এত দিন পরেও রক্তের জন্য মানুষের হাহাকার বুঝিয়ে দিয়েছে মানব জীবনে রক্তের কি অপরিসীম প্রয়োজনীয়তা। উল্লেখ্য প্রতিদিন অসংখ্য মানুষ নানান জায়গাতে রক্ত দিচ্ছে তবুও কমছে না রক্তের প্রয়োজনীয়তা। তাই আমি মনে করি প্রত্যেক সুস্থ মানুষের উচিত রক্ত দান করা। রক্তের কোন সময় নেই। কখন কার কিভাবে দরকার পড়ে রক্তের কেউ জানে না।
আজ আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আহবানে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের দ্বারা আয়োজীত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র এবং মহিলা এম এম আইসিরা। সকাল থেকেই রক্ত দিতে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। প্রত্যেক রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা সভাপতি এবং মহিলা সম্পাদক।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বহু সাধারন মানুষও। রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে জেলা সভাপতি জানান আপনাদের সবার জন্য আজকে যে রক্ত সংগ্রহ করা হল সেটার দাম কোন কিছুর বিনিময়ে পাওয়া যায় না। আপনারা যোগ্য নাগরিক তার প্রমান দিলেন। ভবিষ্যত প্রজন্ম আপনাদের দেখে অনেক কিছুই শিখবে। এদিন দুটি আম্বুলেনসে রক্তদান করেন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার কর্মীরা।







