বিদেশরাজ্য

চলতি মাসে দীঘা মন্দিরে পা পরতে চলেছে এক ঝাঁক বিদেশী ভক্তের

এতদিন পর্যন্ত রাজ্যে পর্যটন স্থানগুলির মধ্যে জনপ্রিয় ছিল দীঘা সমুদ্র সৈকত। তবে বর্তমানে সেই সমুদ্র সৈকতে জগনাথ ধামের দ্বারোদঘাটনের পর থেকে পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গার গুরুত্ব আরো বেড়ে গেছে। এবার এই পর্যটনকেন্দ্র আন্তর্জাতিক স্তরে পদার্পণ করতে চলেছে। এক ঝাঁক উৎসুক বিদেশী ভক্ত পদার্পণ করতে চলেছে দীঘার এই পবিত্র জগনাথ মন্দিরে।

গত মাসে শুভ অক্ষয় তৃতীয়ার তিথিতে রীতি নিয়ম মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জাকজমকপূর্ণভাবে উদ্বোধন হয় দীঘার জগন্নাথ মন্দির। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেছিলেন এই পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাবে। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনা সাফল্যের পথে। বর্তমানে বিদেশিদের মধ্যে ব্যাপকভাবে হিড়িক দেখা গিয়েছে এই মন্দির দর্শনের জন্য।

পাশাপাশি দীঘা যাওয়ার পথ আরও শুগম করতে উত্তরবঙ্গ থেকে দিঘা পর্যন্ত ৬টি ভলভো বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী সংস্থা ফোর্ডের বর্তমান উত্তরাধিকারী হেনরি ফোর্ডের প্রপৌত্র অ্যালফ্রেড ফোর্ড দীঘার এই পবিত্র মন্দির দর্শনে আগ্রহী হয়েছেন। তাই এবার চলতি মাসের ২৪ তারিখে অ্যালফ্রেড ফোর্ড সহ ২০ জন বিদেশি পা রাখতে পারে দীঘার জগন্নাথ মন্দিরে। তার আগে জোর কদমে চলছে প্রস্তুতি। ইতিমধ্যেই অ্যালফ্রেড ফোর্ড খোঁজ নিয়েছেন দীঘার মন্দিরের রীতি নিয়ম নিয়ে। এমনকি তার জন্য মন্দির চত্বরে বাড়তি প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.