জিৎ-এর পদবী হল ‘মদনানী’। কেউ কেউ হয়ত এই পদবী শুনে থাকবেন। তবে নাহ জিৎ অভিনেতা হওয়ার পর বাবার পদবী ব্যবহার করেন না। কিন্তু কেন?
জিৎ ভক্তরা বেশ জানেন তাদের পছন্দের অভিনেতার আসল নাম। টলিউডের ‘বস’ -এর আসল নাম জিতেন্দ্র মদনানি । কিন্তু এই নামে বাংলাতে কেউই তাকে ডাকেন না। বাবার দেওয়া নাম-পদবী মুছেই ফেলেছেন জিৎ।
পদবী তিনি কেন ব্যবহার করে না, সম্প্রতি সেবিষয়েই উত্তর দিয়েছেন অভিনেতা জিৎ। তিনি বলেন, ‘আমি মানুষের মন জয় করতে চাই, তাই আমার নাম শুধুই জিৎ। স্কুলের খাতায় আমার নাম অবশ্য ছিল জিতেন্দ্র মদনানি। বাড়িতে সকলেই জিতু জিতু বলে ডাকত। তবে যখন সিনেমা করতে আসি তখন আমার নাম হয়ে যায় জিৎ। আসলে জিৎ মানে জয় করা। আমি মানুষের মন জয় করতে চেয়েছিলাম।’







