রাজনীতি

বিজেপি কর্মীকে বেধড়ক মার, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাড়ির সামনেই এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তাঁকে রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ওই যুবকের হাত ও শরীরের একাধিক জায়গায় আঘাত লেগেছে। রবিবার ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানা এলাকায়।

স্থানীয় মারফত জানা যায়, আক্রান্ত যুবকের নাম ঘনশ্যাম শী। বছর একুশের ঘনশ্যাম জোড়াবাগান থানা এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডের বাসিন্দা। বাবা ও মায়ের সঙ্গে থাকেন। তিনি এক জন ফুটবলারের পাশাপাশি এলাকায় বিজেপি কর্মী হিসাবেও পরিচিত। ওই যুবকের দাবি, রবিবার দুপুরে ফুটবল অনুশীলন শেষ করে তিনি বাড়িতে ফেরেন। সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না। বাড়িতে অনুশীলনের ব্যাগ রেখে তিনি পাড়ার দোকানে বিস্কুট আনতে যান।

আহত ব্যাক্তি জানান যে, প্রথমে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এর পরে কেন মারা হচ্ছে, জানতে চাইতেই ওরা গালাগালি করতে করতে লাথি মারতে শুরু করে। পাড়ার লোকজন জড়ো হয়ে গেলে ওরা চলে যায়।‘’ এই ঘটনার পরে স্থানীয়েরাই ঘনশ্যামকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রবিবার রাতে জোড়াবাগান থানায় লিখিত অভিযোগ জানানোর পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে তাঁর অভিযোগ। যদিও গোটা ঘটনায় রাজনৈতিক যোগের বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.