বিনোদন

এপ্রিলে পর্দা কাঁপাতে আসছে ইমরান হাশমি

বলিউডে বর্তমানে অনেক অভিনেতাই আছে যারা সমান তালে পারদর্শী সঙ্গীত জগতে। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম হলো ইমরান হাশমি। ২০০৭ সালে তারই অভিনীত সিনেমা ‘আওয়ারাপন’ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার আসতে চলেছে তারই সিক্যুয়েলে দ্বিতীয় পার্ট। আগামী মাসে বড় পর্দায় মুক্তি পাবে ‘আওয়রাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ’।

ভিশেষ ফিল্মসের প্রযোজনায় বড় পর্দায় দাপট দেখাতে চলেছে ‘আওয়রাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ’। সম্প্রতি এই তারকা জন্মদিন পেরিয়ে গিয়েছে। সেই দিনেই এই নতুন ছবি প্রথম ঝলক অর্থাৎ টিজারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন নায়ক। যা দেখে ব্যাপকভাবে উচ্ছসিত দর্শকমহলের একাংশ।

এই সিনেমা টিজারের শুরুতেই দেখা যাচ্ছে নায়ক অর্থাৎ ইমরান হাশমিকেএকটি নৌকার উপর দাঁড়িয়ে শহরের স্কাইলাইনের সামনে সূর্যাস্ত দেখতে। অসাধারণ এই দৃশ্য দিন শুরু হয়েছে ‘আওয়রাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ’ টিজার। এই অভিনেতার জন্মদিনে ইনস্টাগ্রাম প্রোফাইলে এই পোস্ট দেখার পর থেকে মানুষের মধ্যে ‘আওয়রাপন ২’ সিনেমাটা দেখার উন্মাদনা যেন আরো কয়েকটও গুণ বেড়ে যায়। একই সঙ্গে অনুরাগীদের আনন্দ আরো কিছুটা বাড়িয়ে দিতে অভিনেতা সকলকে জানিয়ে দিলেন সিনেমাটি মুক্তি পাওয়ার দিন। আগামী মাসের ৩ তারিখেই বড় পর্দায় দৌরাত্ম দেখাবে বহু অপেক্ষাকৃত সিনেমা ‘আওয়রাপন ২: দ্য জার্নি কন্টিনিউজ’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.