বিনোদন

ইপ্সিতা মধ্যরাতেই কেক কেটে পালন করলেন অর্ণবের জন্মদিন!

বাস্তবে আজ জল থই থই ভালোবাসার বসু পরিবারের ছোট ছেলের জন্মদিন। আজ আরও একটি বসন্ত কাটিয়ে ফেললেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়। তার জন্মদিন উপলক্ষে তার স্ত্রী মধ্যরাতেই বিশেষ আয়োজন করেন।

ইপ্সিতা মুখোপাধ্যায় এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা দাবার বোর্ডের মতো কেক এবং তার উপর দুটো মোমবাতি দেখা যায়। স্বামীর পাশে হাসি মুখে দাড়িয়ে রয়েছে ইপ্সিতা। পরনে তার হালকা নীল রঙের ড্রেস। আবার অন্যদিকে অভিনেতার পরনে প্রিন্টেড শার্ট এবং জিন্স। জল থইথই ভালোবাসার কোকো এই ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা।’

প্রসঙ্গত, ২০২২ সালে ইপ্সিতা এবং অর্ণব আইনি বিয়ে সেরে নিয়েছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’ করতে গিয়ে তাদের একে অপরের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে শুরু হয় প্রেম। মাঝে দুজনের মধ্যে ঝামেলা হলেও , তাদের মধ্যে থাকা সব ভুল বোঝাবুঝি অনেক দিন আগেই মিটে গেছে। এখন তারা আবার আগের মতোই সময় কাটান, ছবি ও পোস্ট করেন। তাদেরকে আবার ‘জল থই থই ভালোবাসা ‘ ধারাবাহিকে একসঙ্গে দেখা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.