Uncategorizedবিনোদন

কলকাতার জনপ্রিয় ৫ অভিনেতার শিক্ষাগত যোগ্যতা, কার কতটা জানেন?

তারকা মানেই মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে টলিপাড়ার অভিনেতাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে নানা কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবনের দিকে অনেকের নজর থাকে। অনেকেই জানতে চান তাদের পছন্দের নায়কদের শিক্ষাগত যোগ্যতা কতটা।

আজ এই প্রতিবেদনে জানাবো জনপ্রিয় ৫ জন টলিউড তারকার শিক্ষাগত যোগ্যতা

আবীর চট্টোপাধ্যায়: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হার্টথ্রব আবীর চট্টোপাধ্যায় একটি বিজনেস স্কুল থেকে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। কিছুদিন পর তিনি অভিনয় জীবন কেই বেছে নেন। এরপর আর কখনো তাকে পিছন ফিরে তাকাতে হয়নি।

অনির্বাণ ভট্টাচার্য : থিয়েটারের মাধ্যমেই অভিনয়ে হাতে খড়ি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর পড়াশোনা করেছেন তিনি।

দেব : টলিউড অভিনেতা, প্রযোজক তথা তৃণমূল -কংগ্রেসের সাংসদ দেব পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি পাশ করেছেন।

জিৎ: বাংলা চলচ্চিত্রের সবার পছন্দের নায়ক জিৎ। প্রায় কুড়ি বছর ধরে আজও সমানতালে তিনি দর্শকদের মন জয় করে চলেছেন। প্রতিটি মুভি মানুষের হৃদয় জয় করেছে। তিনি একজন বাঙালি না হলেও বাঙ্গালীদের চেয়ে কম যান না। কলকাতায় আসার পর ভবানীপুরের সোসাইটি কলেজ থেকে স্নাতক হন। এরপর বেশকিছু অ্যাডভার্টাইজমেন্ট কাজ করার সুযোগ পেয়েছিলেন তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.