খেলাধুলা

শ্রেয়সের কাণ্ডে বিতর্ক, চোট নিয়ে ‘বাহানা’, বোর্ডকে চিঠি এনসিএ প্রধানের

ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল দেখা দিয়েছে কারণ ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচে অংশগ্রহণ না করার জন্য। ঈশান কিষাণকে নিয়ে বিতর্ক ছিলই। এবার ওই তালিকায় নতুন ভাবে শ্রেয়স আইয়ার কে দেখা গেল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে শ্রেয়স আইয়ার মাঠে নামবেন এমনটাই খবর ছিল। কিন্তু মুম্বইয়ের রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে শ্রেয়স নিজেকে সরিয়ে নেন।

রিপোর্ট অনুযায়ী তাঁর পিঠে ব্যথা রয়েছে সেই কারণেই তিনি বঢ়োদার বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরেও তিনি পিঠে ব্যথার কথা জানিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। শ্রেয়স রঞ্জি ট্রফির ম্যাচ খেলে দীর্ঘ সময় ব্যাটিং করুন যাচে তাঁর পিঠেও দীর্ঘ ইনিংসের ধকল সামলানোয় অভ্যস্ত হয়ে যায় এটা নির্বাচকরা চেয়েছিলেন। কিন্তু শ্রেয়সের তরফে জানানো হয় তাঁর পক্ষে রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে মাঠে নামা সম্ভব হচ্ছে না।

তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিভাগের প্রধান নীতিন পটেল জানিয়েছেন, বোর্ডকে এক ইমেলে করে বলেন শ্রেয়সের নতুন কোনওরকম চোট লাগে নি। সেই মেলেই দাবি করা হয় ভারত তথা মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটার সম্পূর্ণ ফিট। দিনকয়েক আগেই ঈশান কিষাণ ঝাড়খণ্ডের হয়ে মাঠে না নামার সিদ্ধান্ত নেন। যার পরেই কড়া বার্তা দিতে কার্যত বাধ্য হয়েছিলেন জয় শাহ। তবে তাঁর হুঁশিয়ারির পরেও শ্রেয়সের এহেন কর্মকাণ্ডে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটমহলে । এই নিয়ে জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার। শ্রেয়স আদৌ এর জেরে কোনও শাস্তি পান কি না, সেই নিয়েও নজর থাকবে ক্রিকেটমহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.