কলকাতা

সল্টলেকে মধু চক্রের হদিস, গেস্ট হাউজের আড়ালে চলতো মধুচক্র

সল্টলেকে মধু চক্রের হদিস। গেস্ট হাউজের আড়ালে চলতো মধু চক্র। সেখানে হানা দিয়ে গ্রেফতার সাত। ম্যানেজার সহ চার জন গেস্ট হাউস কর্মী, তিনজন কাস্টমার গ্রেফতার। উদ্ধার তিনজন তরুণী। গ্রেফতার করলো বিধান নগর পূর্ব থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,

বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিলো যে সল্টলেকের বি জে ব্লকের ৩০১ নাম্বার বাড়িতে গেস্ট হাউস করে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিন রাত আনাগোনা চলছে। সেই মত পুলিশ শনিবার রাতে ঐ গেস্ট হাউসে আচমকা হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ দেখে তিনজন কাস্টমার ও সঙ্গে তিনজন মেয়ে রয়েছে। এর পরই তাদের জিজ্ঞাসাবাদে সদুত্তর না পেয়ে ঐ গেস্ট হাউসের ম্যানেজার ও তিনজন কর্মী কে গ্রেফতার করে। সঙ্গে ঐ তিনজন কাস্টমার কেও গ্রেফতার করে। উদ্ধার করা হয় ঐ তিন তরুণীকে। আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.