ক্রাইম

মিঠুন চক্রবর্তীর উপরে হামলা, ছিনতাই সোনার মালা, আংটি

ব্যবসায়ীর উপরে অতর্কিত হামলা, ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। ছিনতাই সোনার মালা,আংটি। ঘটনা টি ঘটে ধূপগুড়ির ডাকবাংলো এলাকায়। আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী। তার মাথায় বুকে ও হাতে গভীর আঘাত লাগে। মিঠুন চক্রবর্তীর উপরে লোহার রড, বাশ নিয়ে হামলা চালানো হয়। এমনকি পাথর দিয়ে মাথা থেতলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে ধুপগুড়ি জেলা পরিষদ ডাকবাংলোর সামনে একজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। সেই সময় অতর্কিতভাবে আক্রমন চালায় তিন ব্যাক্তি। যারা ১২ নং ওয়ার্ডের বাসিন্দা । গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ওই ব্যাবসায়ী কে ধূপগুড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসকরা এক্সরে করার পর জানান তার বাঁ হাতের হাড় ভেঙে গিয়েছে। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তয়েছেন তিনি।

এই ঘটনায় আহত ব্যবসায়ী মিঠুন চক্রবর্তী ধূপগুড়ি থানায় তিন অভিযুক্তের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুধু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.