,
ভরা বসন্তে ভিজছে বঙ্গ ।গত সপ্তাহে বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী চলতি সপ্তাহেও সেই দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। সোমবার উপকূলের ও পশ্চিমের জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টি হবে না। সোমের পর মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। বুধবার থেকে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায়।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী ক’য়েক দিন মহা নগরীর আকাশ মূলত মেঘলা থাকবে। আজ ও আগামীকাল বৃষ্টি হলেও হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া ফিরবে।







