রাজ্য

আরজি কর কান্ডের মাঝেই জলপাইগুড়িতে গণধর্ষণ কাণ্ডে ধৃত ৫

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের খুন – ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্যে রাজনীতি থেকে শুরু করে সাধারণ নাগরিক। এর মাঝেই জলপাইগুড়ির মালবাজার এলাকায় এক তরুণীকে গণধর্ষণ এর অভিযোগ উঠলো।সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার প্রেমিক সহ আর পাঁচ জন কে।

সূত্র মারফত জানা গেছে, ওই নির্যাতিতা যুবতী কর্ম সূত্রে সিকিমে থাকেন। বাড়ি ফিরে স্থানীয় একটি যুবকের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে।ওই যুবকের বন্ধুরা ও ওই প্রেমিক গণধর্ষণ করে তরুণীকে।

প্রথম দিকে না জানালেও, পরে এই ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা।

বুধবার মালবাজার থানায় গিয়ে যুবতীর প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

পুলিশ সূত্রে খবর, বুধবার মেয়েটির পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পাঁচজন যুবককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাদের জেলা আদালতে পেশ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.