রাজ্য

রিষরার ওয়েলিংটন জুটমিল খুলল ৪ বছর পর , শ্রমিকরা আনন্দে মাতোয়ারা

বুধবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে একটি বৈঠক হয়। তার পরই এশিয়ার সর্বপ্রথম পাটকলটি খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রত্যেকটি স্বীকৃত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

১৮৫৪ সালে এশিয়ার প্রথম পাটকল ওয়েলিংটন জুটমিল রিষরায় প্রতিষ্ঠিত হয়। প্রায় ২০০ বছরের দোরগোড়ায় পা দেওয়া ঐতিহ্যশালী এই পাটকলটি অত্যন্ত সুনামের সঙ্গে পাট শিল্পের ক্ষেত্রে দেশে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল।

প্রায় ৫ হাজার কর্মী এই চটকলে চাকরি করতেন। যখন অন্যান্য জুটমিলগুলো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন কিন্তু সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছিল রিষরার ওয়েলিংটন জুটমিলটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.