রাজ্য

কাজ করবেন ৫০ দিন, টাকা মিলবে ১০০ দিনের! ঘোষণা মুখ্যমন্ত্রীর,

পঞ্চাশ দিনের কাজ করলেই মিলবে ১০০ দিনের সমান টাকা। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন, আগামী এপ্রিল-মে থেকেই সেই ‘কর্মশ্রী’ প্রকল্পের সূচনা করা হবে। যাঁরা জবকার্ড হোল্ডার, তাঁরা সেই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘যেহেতু কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাই আমরা একটা নতুন কাজ করছি। ১০০ দিনের কাজ নামটা থাকলও ৩০-৩৫ দিনের বেশি কোনও বছর কাজ হত না। আর বাংলাই এক নম্বরে ছিল।’

মমতা আরও বলেন, ‘তাই মনে রাখবেন, যাঁরা গরিব মানুষ, তাঁরা ১০০ দিনের কাজের জন্য যে টাকা পেতেন, সেই টাকাই পাবেন (অর্থাৎ ১০০ দিনের সমান কাজের মজুরি মিলবে ৫০ দিন কাজ করেই)। কিন্তু প্রকল্পের নাম হবে শুধু কর্মশ্রী। ওই প্রকল্পের জন্য ৫০ দিনের জন্য কাজ করতে হবে। যাঁরা জবকার্ড হোল্ডার, তাঁরাই কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল-মে থেকে এই কাজটা শুরু হবে। ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.