খেলাধুলা

ভারতীয় দলের প্রাক্তন কোচ পুলিশের জালে , ১ কোটি টাকা বাজেয়াপ্ত হলো

ভরতীয় ক্রিকেটের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী থাকলো দেশ। দুর্নীতিতে জড়ালেন জাতীয় দলের প্রাক্তন কোচ । মহিলা দলের প্রাক্তন কোচ তুষার আতর্থের বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি টাকার বেশী উদ্ধার করে বরোদা পুলিশ । জিজ্ঞাসাবাদে তুষার অর্থের উত্‍স সম্পর্কে কোনোরকম সন্তোষজনক উত্তর দিতে পারেন নি ।

পাশাপাশি অভিযোগের আঙুল উঠেছে তাঁর পুত্র ঋষি আতর্থের দিকেও । তুষার বেআইনি কাজকর্মের সাথে এর আগেও জড়িয়েছেন । ২০১৯ সালে বেটিং দুর্নীতিতে জড়িয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন পুলিশের হাতে। এবার ফের তাঁকে আইনবিভাগের রক্তচক্ষুর মুখে পড়তে হলো ।

বরোদা পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ (SOG)-র তরফ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে গত ২ মার্চ অভিযান চালানো হয় তুষার আতর্থের বাড়িতে । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ প্রশাসন প্রাক্তন ভারতীয় কোচের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তত্‍পর হয়েছিলো । প্রতাপগঞ্জ অঞ্চলে অভিযান চালিয়ে তুষারের বাড়ি থেকে ১ কোটি ১০ লক্ষ টাকার কাছাকাছি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। একটি ব্যাগের মধ্যে রাখা ছিলো এই বিপুল পরিমাণ টাকা । তুষারের পুত্র ঋষির বাসভবন থেকে এই অর্থ উদ্ধার হয়েছে । এর আগেও পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে । অমিত জনিত এবং বিক্রম রায়পাটওয়ার নামক আরও দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩৮ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

এর আগেও তুয়ার আতর্থের নাম উঠেছে পুলিশের খাতায় । ২০১৯ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। ২০১৯ সালের আইপিএলে দিল্লী ক্যাপিটালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ চলাকালীন ১৯জনকে একটি ক্যাফে থেকে গ্রেফতার করা হয়েছিলো । তাদের মধ্যেতুষার আতর্থি’র নাম ছিলো । যদিও পরে ১৯জনকেই বেল দেয় আদালত। তুষারের পাশাপাশি ক্রিকেটদুনিয়ার সাথে সম্পর্ক ছিলো তাঁর পুত্র ঋষিরও। বরোদার হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। খেলেছে অনুর্দ্ধ-১৯ ভারতীয় দলের হয়েও। তাঁরয৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১২ উইকেট রয়েছে । ২২ লিস্ট-এ ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ৪৫টি-২০তে তাঁর উইকেটের সংখ্যা ৪৬।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.