সকাল ১০টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এক কথায় মোক্ষম ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করছে বিশিষ্ট মহল।
ফেসবুক পোস্টে তিনি আরও লিখলেন, ‘আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই, আমার ভাল থাকা।’
এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। তারা কঠোর পরিশ্রমী হওয়ায় তারা আমাদের গর্ব। সব দুঃসময়ে তারা আমাদের পাশে থাকে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। আইসিডিএস হেল্পাররা প্রায় ৬,০০০ টাকা পান, তাদের বেতন ১ এপ্রিল থেকে ৫০০ টাকা বাড়ানো হবে। আশা করি তারা জীবনে ভালো করবে। ‘মা মাটি মানুষ’ সরকার সবসময় মানুষের পাশে থাকবে।’







