নিজস্ব সংবাদদাতা: বাদাম খেতে কে না ভালোবাসে। ছোট বড় প্রায় সকলেরই পছন্দের শুকনো খাবার এটি। তবে অনেকেই মনে করেন বাদামে ফ্যাট রয়েছে । তাই অনেকেই বাদামকে এড়িয়ে চলে। কিন্তু আসল ব্যাপার হলো বাদামে থেকে পুষ্টিকর ফ্যাট। অর্থাৎ যেই ফ্যাট আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়। স্বাস্থ্য সচেতন অনেকেই আছেন যারা নিয়মিত আখরোট খান। এতে থাকা ফাইবার, প্রোটিন, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট শরীরের বিভিন্ন ফানশন এর ক্ষেত্রে ভীষণ উপকারী।
কালো ও বাদামি – এই দুই ধরনের আখরোটেই রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এর মত বিভিন্ন খনিজ উপাদান। চিকিৎসকদের মতে, এই বাদাম হার্টকে সুস্থ রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। প্রতিদিন আখরোট খেলে কি কি উপকারিতা পাওয়া যাবে চলুন এবার তা দেখে নেওয়া যাক –
ক্যান্সার প্রতিরোধে –
মরণ রোগ ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই আখরোট। গবেষণায় দেখা গেছে এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, পলিফেনলস এবং ইউরোলিথিন ক্যান্সারের ঝুঁকি কমায়।
হাড় মজবুত রাখে-
বয়স যত বাড়ে হাড় তত দুর্বল হয়ে পড়ে। আখরোটে আছে আলফা-লিনোলেনিক অ্যাসিড নামে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেটা হাড়কে সুস্থ ও মজবুত করে।
গর্ভাবস্থায় উপকারি-
আখরোট গর্ভবতী ও অনাগত সন্তানের জন্য উপকারী। আখরোটে আছে থিয়ামিন বিভিন্ন খনিজ উপাদান যা হবু মায়ের স্বাস্থ্য ভালো রাখে।
বেশি জলে যেমন গাছ মরে যায় তেমনই কোনো জিনিসই অতিরিক্ত গ্রহণ করা ভালো না। আপনি যদি বেশি পরিমাণে আখরোট খান তাহলে আপনার লিভারের সমস্যা খুব তাড়াতাড়িই দেখা দিতে পারে। পাশাপাশি শরীরে আয়রনের ঘাটতিও হয়।







