জেলা

১২০ ঘন্টারও বেশী সময় ধরে ৭০০ ফুট গভীর কুয়োয় আটকে ৩ বছরের শিশু !

গত সোমবার খেলতে খেলতে ৭০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় রাজস্থানের কোটপুতলির বছর তিনেকের চেতনা।প্রায় ১২০ ঘন্টারও বেশী সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো‌ পর্যন্ত উদ্ধার করা যায়নি বছর তিনেক চেতনাকে। কুয়োর প্রায় ১৭০ ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি।‌কুয়োর প্রায় ২০ ফুট দূরে কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। ইংরেজির ‘এল’ আকৃতির সেই সুড়ঙ্গ পাইলিং মেশিনের সাহায্যে বানানো হয়েছে।

এছাড়াও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিন জওয়ান অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই সুড়ঙ্গে নামার কাজ শুরু করেছে। স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে সুড়ঙ্গে প্রবেশ করেছেন তাঁরা। জেলা প্রশাসন জানিয়েছে, এখনও বেশ কয়েক ঘণ্টা লাগবে শিশুটিকে উদ্ধার করতে। শিশুটি যাতে ১৭০ ফুট থেকে আরও নীচে চলে না যায়, তার জন্য আগেই ‘জে’ আকৃতির হুক এবং ‘আমব্রেলা বেস’ তৈরি করে আটকে রাখার ব্যবস্থা করেছে উদ্ধারকারী দল। ছ’দিন হয়ে গেল চেতনা কুয়োয় আটকে রয়েছে।
তবে তাঁর নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আর সময় যত গড়াচ্ছে আশঙ্কা ততই বাড়ছে।

গত সোমবার থেকে আজ শনিবার এখনও পর্যন্ত শিশুটি উদ্ধার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.