স্থানীয় অভিযোগ, গত পরশুদিন আবুবক্কার ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক। আর সহকর্মীরা সে ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করতো। আজ সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে, এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ভারতে বসবাস করে, ভারতবিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছে না কেউ , অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। এলাকার অন্যান্য কর্মীরা জানায়, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হইছে।পাশাপাশি সত্যিই এই ধরনের পোস্ট তিনি সমাজমাধ্যমে করেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
Read Next
November 21, 2026
মাতৃবিয়োগে শোকস্তব্ধ যোগী আদিত্যনাথ, পাশে দাঁড়ালেন মোদী-শাহ-শুভেন্দুরা
November 21, 2026
জম্মু বাসস্ট্যান্ডে সেনা জওয়ানের রহস্যজনক মৃত্যু, সীমান্তে আটক পাকিস্তানি যুবক
November 21, 2026
রেললাইনে আচমকা মিনিবাস, সজোরে ধাক্কা এক্সপ্রেসের! আগুনের গোলায় পরিণত গাড়ি, মৃত চালক
November 21, 2026
“চিপ থেকে শিপ—সবকিছুই তৈরি হবে ভারতে”, IIT খড়্গপুরের মঞ্চ থেকে উৎপাদন ক্ষেত্রে নতুন স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী মোদি
November 21, 2026
কাশ্মীরে আর সক্রিয় স্থানীয় জঙ্গি নেই, দাবি অমিত শাহের! ৩৫ বছরের লড়াইয়ে বড় সাফল্য
November 21, 2026
ফের বড় ভূমিকম্পে কাঁপল পেরু! ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক, ঘর ছেড়ে রাস্তায় বহু মানুষ
Related Articles
Check Also
Close
-
শুল্কের কাঁটা! ভারত-আমেরিকা সম্পর্কে তিক্ততার স্বীকারোক্তি ট্রাম্পেরSeptember 13, 2025







